ঈদ মুবারাক আসসালাম!

সাধনার পরে এসেছে প্রভাত খুশির জোয়ার নিয়ে, ভাগ করে তাই সবাই নিলাম কাঁধে কাঁধ রেখে। আপনার পরিবারেরর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।

ঈদ মুবারাক আসসালাম!

সাধনার পরে এসেছে প্রভাত খুশির জোয়ার নিয়ে, ভাগ করে তাই সবাই নিলাম কাঁধে কাঁধ রেখে। আপনার পরিবারেরর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।

ঈদ মুবারাক আসসালাম!

সাধনার পরে এসেছে প্রভাত খুশির জোয়ার নিয়ে, ভাগ করে তাই সবাই নিলাম কাঁধে কাঁধ রেখে। আপনার পরিবারেরর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।

ঈদ মুবারাক আসসালাম!

সাধনার পরে এসেছে প্রভাত খুশির জোয়ার নিয়ে, ভাগ করে তাই সবাই নিলাম কাঁধে কাঁধ রেখে। আপনার পরিবারেরর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।

ঈদ মুবারাক আসসালাম!

সাধনার পরে এসেছে প্রভাত খুশির জোয়ার নিয়ে, ভাগ করে তাই সবাই নিলাম কাঁধে কাঁধ রেখে। আপনার পরিবারেরর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।

Showing posts with label ওডেস্ক ফ্রিল্যান্সিং. Show all posts
Showing posts with label ওডেস্ক ফ্রিল্যান্সিং. Show all posts

Sunday, August 28, 2011

ওডেস্কে প্রোভাইডার হিসেবে রেজিষ্ট্রেশন

প্রোভাডারদের জন্য এই সাইটে দুই ধরনের ইউজার একাউন্ট রয়েছে। একটি হচ্ছে ফ্রিল্যান্সার প্রোভাইডার এবং অপরটি হচ্ছে প্রোভাইডার কোম্পানি। স্বতন্ত্রভাবে কাজ করতে প্রথমটি সিলেক্ট করুন। আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশনের ধাপটি সম্পন্ন করুন। সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর একটু সময় নিয়ে আপনার প্রোফাইল/রেজ্যুমে তৈরি করুন। একজন প্রোভাইডারের প্রোফাইল কয়েকটি ভাগে বিভক্ত:
  • My Account Summary: এই অংশে আপনার ব্যক্তিগত তথ্য, প্রতি ঘন্টা কাজের জন্য আপনি কত মূল্য পেতে ইচ্ছুক এবং সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন তা উল্লেখ করুন। ওডেস্কে কাজ শুরু করার পূর্বে আপনাকে একটি Readiness Test দিতে হবে। রেডিনেস টেস্ট হচ্ছে একধরনের পরীক্ষা যার মাধ্যমে যাচাই করা হয় আপনি সাইটের সকল পলিসি ঠিকমত বুঝতে পেরেছেন কি না। পরীক্ষা দেবার জন্য Take the oDesk Readiness Test লিংকটিতে ক্লিক করুন। পরীক্ষায় এক ঘন্টা সময়ের মধ্যে ২৫ প্রশ্নের উত্তর দিতে হবে এবং উত্তীর্ণ হতে শতকরা ৯০ ভাগ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। পরীক্ষাটি হবে "ওপেন বুক" পদ্ধতিতে অর্থাৎ সমাধানের জন্য সাইট কর্তৃক প্রদত্ত্ব বিভিন্ন ধরনের ম্যানুয়ালের সাহায্য নিতে পারবেন। তাই পরীক্ষার পূর্বে ম্যানুয়ালগুলো ভাল করে পড়ে নিন।


  • Portfolio Projects: আপনি অতীতের সম্পন্ন কাজের বিস্তারিত বর্ণনা, ছবি এবং এটাচমেন্ট এই অংশে দিতে পারবেন।


  • Employment History: কোন কোম্পানিতে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে এই অংশে দিতে পারবেন।


  • Education: এই অংশে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন।


  • Certifications: এই অংশে আপনি যেসব টেস্টে উত্তীর্ণ হয়েছেন তার ফলাফল উল্লেখ করুন।


  • Skills: বিভিন্ন ক্ষেত্রে আপনার দক্ষতার বর্ণনা এই অংশে উল্লেখ করুন।


  • Categories & Job Alerts: ওডেস্কে যে ধরনের কাজ করতে চান তা উল্লেখ করুন।


  • Other Experiences: আপনার অন্য কোন অভিজ্ঞতা এই অংশে উল্লেখ করতে পারেন।


ওডেস্কের বৈশিষ্ট্যসমূহ

অনলাইন টেস্ট:



প্রোভাডারদের দক্ষতা প্রমাণের জন্য ওডেস্কে রয়েছে ১৫০ টির বেশি পরীক্ষা দেবার ব্যবস্থা। পরীক্ষাগুলো নৈর্ব্যত্তনিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। যেকোন সময় যেকোন পরীক্ষা দেয়া যায়। বেশি বেশি পরীক্ষা দিয়ে নতুন প্রোভাইডাররা তাদের প্রোফাইলকে আরো উন্নত করতে পারে। পরীক্ষা দেবার জন্য লগইন করার পর Find Providers ট্যাব থেকে Qualifications Tests লিংকটি সিলেক্ট করুন। প্রতিটি টেস্টে ৪০ টি প্রশ্ন থাকে এবং সময় থাকে ৪০ মিনিট। একই টেস্ট ইচ্ছে করলে ৩০ দিন পর পুনরায় দিতে পারবেন।







টিম ম্যানেজমেন্ট:



এই সাইটের মাধ্যমে একজন বায়ার একই প্রজেক্টে একসাথে অনেক প্রোভাইডারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিতে পারে। টিম ম্যানেজ করার জন্য রয়েছে "টিম রুম" যেখানে বায়ার একসাথে সকল টিম মেম্বারদের বিভিন্ন তথ্য, কাজের ইতিহাস এবং সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে পারে। রয়েছে "টাইম এনালাইজার" যা কোন মেম্বার কখন এবং কত সময় ধরে কাজ করছে তা প্রদর্শন করে। বায়ারদের জন্য আরো রয়েছে প্রোভাইডারদের কম্পিউটারের স্ক্রিনশট দেখার ব্যবস্থা, ডেস্কটপ স্ক্রিন শেয়ারিং, বাগ ট্রেকিং এবং সাবভার্শন হোস্ট করার জন্য সার্ভার।







প্রোভাইডারদের জন্য সুবিধামূহ:



প্রোভাইডাররা তাদের কাজের দক্ষতা এবং বিশ্বস্ততা প্রমাণ করতে পারে তাদের কম্পিউটারে "oDesk Team" নামক একটি সফটওয়্যার ইন্টলেশনের মাধ্যমে। এই সফটওয়্যার একটি নির্দিষ্ট সময় পরপর ক্লায়েন্টের কাছে প্রোভাইডারের কাজের সর্বশেষ অবস্থা স্ক্রিনশট, কাজের মেমো, এক্টিভিটি লগ এবং ওয়েবক্যাম থাকলে ছবি প্রেরণ করে থাকে। ওয়েবক্যামের মাধ্যমে প্রোভাইডার ইচ্ছে করলে টিমের অন্যান্য মেম্বারদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারে। সফটওয়্যারটি ডাউনলোড করতে Community ট্যাব থেকে Resources লিংকটি ক্লিক করুন। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ইউজারদের জন্য সফটওয়্যারটির আলাদা আলাদা ভার্সন রয়েছে।







অর্থ উত্তোলনের পদ্ধতিসমূহ:



অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত ওডেস্ক থেকে অনেকগুলো পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেওনার ডেবিট মাস্টারকার্ড, মানিব্রোকারস এবং ওয়ার ট্রান্সফার। ডেবিট কার্ডটির মাধ্যমে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

ওডেস্ক সাইট যেভাবে কাজ করে

১. প্রয়োজন দক্ষ জনশক্তি:



সাইটির কার্যপ্রণালী বুঝতে এই উদাহরণটি লক্ষ্য করুন - ধরা যাক, যুক্তরাষ্ট্রের নাগরিক মি: জর্জের একটি ওয়েব ডিজাইন এজেন্সি গঠন করতে ইচ্ছুক। তার দরকার একটি ভাল ওয়েব ডেভেলপমেন্ট টিম যারা কম মূল্যে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে। এক্ষেত্রে অনলাইন ফ্রিল্যান্সার হচ্ছে জর্জের একমাত্র পছন্দ। কিন্তু একসাথে কয়েকজনকে ইন্টারনেটে ম্যানেজ করা বেশ ঝামেলাপূর্ণ। আবার যদি একই প্রজেক্টে কয়েকজন প্রোগ্রামারকে একসাথে কাজ করানোর প্রয়োজন হয় তাহলে জর্জ কি করবে?







২. চাকুরী তৈরি:



সমাধান হচ্ছে ওডেস্ক সাইট। জর্জ ওডেস্কে একটি একাউন্ট তৈরি করল এবং প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি বিভিন্ন পদে কয়েকটি চাকুরী তৈরি করল। কিছুক্ষণের মধ্যে প্রতি পদে ১০ টির অধিক আবেদনপত্র জমা পড়ল। প্রার্থীদের প্রত্যেকের রয়েছে ওডেস্কে একটি প্রোফাইল, কাজের ইতিহাস এবং অন্য বায়ার কর্তৃক প্রদত্ত ফিডব্যাক। প্রত্যেক প্রার্থীর প্রোফাইল, কাভার লেটার, পোর্টফলিও এবং বিভিন্ন টেস্টের সার্টিফিকেট পর্যবেক্ষণ করে জর্জ বেশ কয়েকজন অভিজ্ঞ প্রার্থী পেয়ে গেল।







৩. চাকুরী প্রদান:



প্রার্থীদের সাথে ইমেইল এ যোগাযোগ এবং চ্যাট করে জর্জ দুইজনকে পছন্দ করল। তাদের মধ্যে একজন হচ্ছে রাশিয়া থেকে মি: সার্জে ও তার কোম্পানি এবং আরেকজন হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ফ্রিল্যান্সার লেখিকা মিস. ক্রিস্টিন। জর্জ তাদেরকে প্রতি ঘন্টায় মূল পরিশোধের ভিত্তিতে নিয়োগ দিল।









৪. টিম ম্যানেজমেন্ট:



সার্জে এবং ক্রিস্টিন প্রতিদিন যখন কাজ শুরু করে তখন নিজেদের কম্পিউটারে একটি সফটওয়্যার চালু করে রাখে। এই সফটওয়্যার প্রতি ১০ মিনিট পরপর তাদের কম্পিউটারের স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য ওডেস্কের সার্ভারে প্রেরণ করে। অন্যপ্রান্তে জর্জ জানতে পারছে তার টিমে সর্বশেষ অবস্থা এবং তাদের কর্ম দক্ষতা সম্পর্কে। এই ব্যবস্থায় কেউ কাজ না করে বসে আছে কিনা তাও জর্জ জানতে পারছে অথবা কাজ করতে গিয়ে কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে পারছে।







৫. সাপ্তাহিক মূল্য প্রদান:



প্রতি সপ্তাহে জর্জ ওডেস্কের "টাইম লগ" থেকে জানতে পারছে কে কতটুকু সময় কাজ করেছে। তার টিমের প্রাপ্য মূল্য জর্জ ওডেস্ককের মাধ্যমে সাথে সাথে প্রদান করতে পারছে।

ওডেস্ক পরিচিতি

ওডেস্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছে। এই মূহূর্তে ওডেস্কে চার হাজারের উপর কাজ রয়েছে। সাইটটিতে প্রতিটি প্রজেক্টের জন্য "একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য" হিসেবে অথবা "প্রতি ঘন্টা কাজের জন্য অর্থ" উভয় প্রকারের কাজ পাওয়া যায়। তবে ঘন্টা হিসেবে কাজের জন্য ওডেস্ক বেশি জনপ্রিয়। এই পদ্ধতিতে কাজ করে তুলনামূলকভাবে অন্য ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে বেশি অর্থ উপার্জন করা সম্ভব। ওডেস্ককে আপনি একটি ভার্চুয়াল অফিসের সাথে তুলনা করতে পারেন, যেখানে আপনি একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেটে উপস্থিত থেকে কাজ করবেন। ওই সময়ে আপনার কি কি কাজ করছেন তা আপনার চাকুরীদাতা (বায়ার) - এর কাছে একটি নির্দিষ্ট সময় পর পর স্কিনশটের মাধ্যমে রিপোর্ট পৌছে যাবে। আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততটুকু মূল্য আপনাকে পরিশোধ করা হবে। অতিরিক্ত সময় কাজ করলে তার মূল্যও আপনি পাবেন। কমিশন হিসেবে এই সাইটের চার্জ হচ্ছে মোট মূল্যের ১০%।







বর্তমানে ওডেস্ক আমাদের দেশী প্রোভাডারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাইটিতে এই মূহূর্তে এক হাজারের উপর বাংলাদেশী প্রভাইডার রেজিষ্ট্রেশন করেছেন যাদের মধ্য অনেকেই ৫০০ ঘন্টার উপর কাজ করে ওডেস্ক থেকে অর্থ উপার্জন করেছেন। সাইটে রয়েছেন ডাটা এন্ট্রে অপারেটর, সফটওয়্যার ডেভেলপমেন্ট কনসাল্টেন্ট, প্রোগ্রামার, ওয়েবসাইট ডেভেলপার, লেখক ইত্যাদি পেশার বাংলাদেশী প্রোভাডার। আশা করা যায় বেকার সমস্যায় জর্জরিত বাংলাদেশের তরুন সমাজ ওডেস্কের মত সাইটগুলোকেই একসময় তাদের ভার্চুয়াল অফিস হিসেবে বাছাই করে নিবে।















ওডেস্কে একটি প্রজেক্টের বিবরণ:



সাইটে লগইন করার পর Find Jobs ট্যাব থেকে আপনার পছন্দের কাজের বিভাগে ক্লিক করুন। একটি প্রজেক্টের পৃষ্ঠায় প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য থাকে। প্রজেক্টে কাজ করতে চাইলে আপনাকে প্রজেক্টিতে আবেদন করতে হবে। তবে সবকিছুর পূর্বে অবশ্যই আপনাকে Readiness Test দিয়ে তাতে উত্তীর্ণ হতে হবে। অনেক প্রজেক্টে আবেদন করতে বিভিন্ন টেস্টের সার্টিফিকেট আপনার থাকতে হবে। তাই যত বেশি টেস্ট দিবেন তত বেশি প্রজেক্টে আবেদন করার সুযোগ সৃষ্টি হবে। বায়ার আপনাকে নির্বাচিত করলে আপনার কম্পিউটারে "oDesk Team" সফটওয়ারটি চালু করুন এবং লগইন করে কাজ শুরু করুন।







Sunday, August 21, 2011

ওডেস্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পুর্ণ টিপস্ এবং টিউটোরিয়াল


ওডেস্কে আমরা অনেকেই কাজ করি। অনলাইনে কাজের খুবই ভাল একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট এই ওডেস্ক। ফ্রিল্যান্সিং একটি কঠিন কাজ, আবার সহজ কাজও বটে। সহজ বলতে এখানে থাকবেনা কোন বসের কড়া কথা X(, কিংবা টিপিকাল অফিসের ঝামেলা:|। নিজের স্বাধীনতা এখানে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আজকে কিছু টিপস্ এর কথা লিখব, যেগুলো আপনারা ওডেস্ক ব্লগে পাবেন। ;
১। প্রোফাইল: অনেক ফ্রিল্যান্সার আছেন ( যারা নতুন B-)) জব ক্যাটাগরি ইনটারেস্টে অনেক গুলো এরিয়া সিলেক্ট করেন। এটি করবেন্না কারন এতে করে আপনার স্পেশালিটি বুঝা যায়না :-*। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন। কেও যদি ওয়েব সংশ্লিষ্ট কোন কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন।
রেসুমে তে আপনার স্কিল গুলো লিখতে পারেন। মনে রাখবেন কোন স্কিলে ৫/৫ তখনই দিবেন, যখন আপনি সেই বিষয়ে খুবই দক্ষ। তাছাড়া অন্য বিষয়গুলোও ফিলাপ করতে পারেন।
ইংরেজি স্কিল ( সেলফ এসেস্ট ) অনেকে ৫/৫ দিয়ে রাখেন :P । হুম আপনি যদি আসলেই দক্ষ না হন, ৩ দিবেন। ৪ কেও খুবই হাই কোয়ালিটি ধরা হয়। :|
ওডেস্ক রেডি টেস্ট দিবেন, এটি জরুরি। খুবই সহজ একটি পরীক্ষা, যদি আপনি প্রশ্ন এবং এর সাথে দেওয়া লিন্ক গুলো ফলো করেন। কমপক্ষে ৩ থেকে ৪ টি বিভিন্ন বিষয়ের উপর টেস্ট দিবেন। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। :)
টাইটেল খুব লম্বা হবার দরকার নেই। ৪/৫ ওয়ার্ডের টাইটেল দিবেন।
আপনার রেট কত সেটি নির্ভর করে আপনার স্কিলের উপর। নতুন হলে ৩$ থেকে ৫$ দিতে পারেন। তবে সেটা আপনার উপর নির্ভর করে। #:-S

২। জব বিডিং:

অনেকে আছে কাজ পাবার জন্য এমন লো বিড অফার করেন, পারলে সেটি ফ্রি বলা যায় /:) । এটি খুব ঠেকায় না পরলে করতে যাবেননা। কারন এতে আপনার উপর বায়ারের মনোভাব অন্য রকম হতে পারে। ( সব ক্ষেত্রে নয়, বিশেষ করে যারা কম বাজেটের বিড ছাড়েন ) মোটামুটি ৬০/৭০% ( ফিক্স জবের ক্ষেত্রে ) আর আওয়ারলি জবের জন্য ডাটা এন্ট্রি $১.৫+ মানানসই। গ্রাফিক্স ডিজাইন $২.৫+ নিউ হিসেবে শুরু করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট $৩+ & প্রোগামার $৫+ । অনেক সময় বায়ার তার নির্দিষ্ট বাজেট জব পোস্টিংয়ে উল্লেখ করে থাকেন। এটি খেয়াল করবেন। :-B
অনেকে আছেন জব পোস্টিং পুরোপুরি না পড়েই জব এপ্লাই করেন। এটি খুবই খারাপ :| কারন অনেক বায়ার আছেন, যারা কভার লেটার লেখার সময় বিশেষ কোন ওয়ার্ড বা লাইন, লেটারে কোন অংশে লিখতে বলেন। নতুবা তারা সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক রিজেক্ট করে। তাই ঠিক মত জব পোস্টিং পুরোপুরি পড়ে এপ্লাই করবেন। /:)

৩। কভার লেটার:

আপনার কভার লেটারের উপরও অনেক সময় নির্ভর করে আপনার জব পাবার সম্ভাবনা। তাই একটু সাজিয়ে গুছিয়ে কভার লেটার দিবেন। মনে রাখবেন। যথা সম্ভব প্রফেশনাল ভাব মেইনটেন করুন। কখনোই আপনি বায়ারকে আপনার দোস্তের মত সম্ভাষন করবেন না :P যদি সম্ভব হয় আপনি পয়েন্ট টু পয়েন্ট উত্তরের মত কভার লেটার লিখুন। সেই সাথে উল্লেখ করুন; কাজটি কত সময়ে করতে পারবেন এবং সেই কাজের কোন পূর্ব অভিগ্যতা ( বানানটা ঠিক মত লিখতে পারলামনা সরি )/:) আছে কিনা।

SAMPLE COVER LETTER

Hi,
i am experienced transfer PDF to spreadsheet
so, i can complete transfer PDF to spreadsheet within 2-4 hours
i have 3 years experience on his field

i have good skill and knowledge on transfer PDF to spreadsheet,WordPress ,Data Entry,Content writer and researcher,skeyword,html,SEO, Image Association with Content, WordPress image hosting,croping images,wordpress blog post ,photoshop,Perfect english,web skills,Microsoft excel version-2007, etc and i have Brodband internet connection.

I am 40 hrs / week available.
If I can provide you with any further information on my background and qualifications, please let me know.
Thank you! I look forward to hearing from you.
mhan

৪। টাইম টেবল: আপনার কাজের একটি নির্দিষ্ট সময় নির্ধারন করুন। যদি বায়ারের ইচ্ছে মত হয়, তাহলে অবশ্যই সেটি পালন করবেন। না হলে ফিডবেক খারাপ হবে। যদি একান্তই না পারেন। তাহলে সেটি বায়ারকে বলে তার সাথে আলোচনা করুন।
৫। যোগাযোগ: অবশ্যই আপনি নিয়মিত ইমেইল চেক করবেন। যদি পারেন, প্রতিটি চ্যাট টুলের একাউন্ট করুন। জিটক, ইয়াহু, স্কাইপ, হটমেইল ইত্যাদি। বায়ারকে বলুন তিনি নিয়মিত চ্যাট এ আগ্রহী কিনা। হলে আপনি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। :P
৬। পোর্টফোলিও: হুম নিতান্তই সেটি খুব ভাল না হলে না দেওয়াই ভাল। কারন আপনার পোর্টফোলিও যদি বায়ারের পছন্দ না হয়। তাহলে চান্স কম।
৭। স্কিল সেটিংস : আপনার যতগুলো স্কিল আছে লিখুন। কিন্তু মনে রাখবেন বেহুদা স্কিল দেবেন্না। যেমন আপনি দিলেন পি এইচ পি এর স্কিল। কিন্তু কাজ করার পর দেখলেন পারলেননা, তাইলে আর বলার কিসু নাই। :| ৪ হচ্ছে বেস্ট । অনেক প্রফেশলানরাও ৪ রেটিং দিয়ে থাকেন। B-)

জব প্লাটফরম নির্বাচন:

ডাটা এন্ট্রির কাজ যদি করতে চান তাইলে আগে থেকেই সেই বিষয়ে প্রেকটিশ করে নিন।
  • যেমন গুগল ডক। এক্সেল। জিমেইল থাকলে গুগল ডক পরখ করে নিন। কাজে দিবে।

  • ক্রেইগলিস্ট কাজ করার আগে এটি সম্পর্কে উইকি তে ভাল আর্টিকেল আছে পরে নিন। বিশেষ করে এটির শর্ত সমূহ । সবচেয়ে ভাল হয় আপনি যদি এমাজন এবং এর সংশ্লিষ্ট বিকিকিনির সাইট আছে ঐগুলোতে একাউন্ট করে একটু ঘুরাঘুরি করেন।

  • সোশাল নেটওয়ারকিং সাইট গুলোতে একানউট থাকা জরুরি। ৫০ টির উপর ভাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে। পারলে সব গুলোই চেখে দেখুন।;)

1। ফোরাম : ফোরাম এ আর্টিকেল পোস্টিং এর কাজ পাওয়া যায়। তাই যতগুলো পারেন , ভাল ভাল ফোরামে একাউন্ট করুন। এতে করে হুট করে ফোরাম ব্যবহারে ঝামেলা হবেনা। এতে করে কিছু শিখতেও পারবেন। :)
2। এসইও : হুম আমি অবশ্য তেমন কিছু জানিনা। তবে ব্লেক হেট থেকে দুরে থাকুন। লিংক হুইল কিংবা এইরকম কিছু করা থেকে বিরত থাকুন। আর এই বিষয় নিয়ে কোন ফোরামের পোস্ট গুলো পড়ুন। কাজে দিবে। ;)
3। ওয়েব রিসার্চ: গুগল এর উপরে কেও নাই তবে এইটা টেস্ট করুন। গুগল এর ওয়ান্ডার হুইল দিয়ে সার্চ করুন। মজা পাবেন। এডভান্সড অপশনও ব্যবহার করুন। :)
4। ইনটারনেট কানেকশন: এইটা প্লিজ ঠিক রাখুন। আমি অনেক কাজ মিস করেছি। শুধু ডিসকানেকশন হবার কারনে। ধরুন স্কাইপিতে ইনটারভিউ দিচ্ছেন । হঠাৎ ......... :( (
5। ওয়ার্ড প্রেস জুমলা: আপনি ফ্রি হোস্টিং নিয়ে এই সব ব্লগিং প্লাটফরম গুলো নিয়ে নাড়াচাড়া করুন। সাথে বিভিন্ন এডভান্সড টিপস্‌ এবং প্লাগইন সম্পর্কে ধারনা রাখুন।
6। কাস্টমার রিলেশন: আপনি হয়ত একটি কাজ পেলেন এবং সাফল্যের সাথে শেষ করলেন। কিন্তু শেষ হইলেও হইলোনা শেষ। বায়ারকে একটি সুন্দর ধন্যবাদ চিঠি দিবেন। + যদি পারেন নিয়মিত ২/১ মাস পর আপনার লেটেস্ট স্কিল সম্পর্কে জানিয়ে উনার খোজ খবর নিয়ে সুন্দর করে চিঠি দিবেন।

লিখেছেনঃ M.Khan 
মুল টিউনটি প্রকাশিত হয়েছে  টেকটিউনস

এ ধরনের আর কিছু পোস্ট  
১। ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক ধারাবাহিক  টিউটোরিয়াল 

Sunday, August 14, 2011

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়াল

 

মুল লেখা সমুহ প্রকাশিত হয়েছে বিজ্ঞান প্রযুক্তি ব্লগে 

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ছয়



পরীক্ষার জন্য দেশের বাড়ি চলে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। বাড়িতে গেলে অনেকদিন হয়ত আর কোন নতুন পোষ্ট লেখা হবে না তাই যাবার আগে একটা পোষ্ট দিয়ে যাই। গত পর্বে ছিল “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন” আজকের আরও পড়ুন…





ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব পাঁচ




ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়াল ধারাবাহিক পর্যায়গুলোর প্রায় মাঝ পথে চলে এসেছি। আপনাদের কাজের কি রকম অগুগতি হলো জানাবেন। গত পর্বটি ছিল প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করার জন্য “কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন”। আজকের পর্বে আরও পড়ুন…





ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব চার




কেমন আছেন আপনারা। আশা করি ভালোই আছেন। কাজে অত্যধিক ব্যস্ত থাকায় ধারাবাহিক পোষ্ট দিতে বিঘ্ন ঘটছিল। আজ অনেক ধৈর্য্য ধরে লিখতে বসলাম। গত পর্বে লিখেছিলাম “কিভাবে আপনার প্রোফাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন” আজ তারই ধারাবাহিকতায় লিখবো আরও পড়ুন…





ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব তিন




কাজ নিয়ে ব্যস্ত থাকায় ধারাবাহিক পোষ্ট দিতে দেরী হয়ে গেলো। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আলোচনা করেছিলাম “ওডেস্ক মেনু অপশন পরিচিতি” নিয়ে। আজ আমি আলোচনা করবো “কিভাবে আপনার প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক আরও পড়ুন…





ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব দুই



আমার আগের ফ্রীল্যান্সিং পোষ্টে লিখেছিলাম “কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন”। আজ আমি দেখাবো ওডেস্ক মেনু অপশন পরিচিতি। এই পোষ্টটি পুরাটাই ইমেজের উপর নির্ভর করে। পোষ্টটি পুরা লোড হতে অপেক্ষা করবেন। আর এখানে আরও পড়ুন…





ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব এক



আমার আগের ফ্রীল্যান্সিং এর প্রাথমিক গুরুত্বপূর্ন বিষয়গুলো নিয়ে লিখেছিলাম। আপনারা যারা আগের পোস্টটি পড়েছেন তারা হয়ত জানবেন ওডেস্ক কি? এটি একটি খুবই জনপ্রিয় ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। ওডেস্ক নিয়ে ধারাবাহিকভাবে লেখার ইচ্ছা রয়েছে। তারই প্রেক্ষিতে আজ আরও পড়ুন…





নতুনদের জন্য ফ্রিল্যান্সিং বিষয়ক কিছু কথা




বর্তমান সবচেয়ে আলোচিত টপিক হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নিয়ে নানান মানুষের নানান জল্পনা কল্পনা আছে। কেউ আছে শুধু স্বপ্নই দেখে যায় , আহা কবে যে ফ্রিল্যান্সিং থেকে টাকা পাবো্ কিন্তু তার আগ্রহ নাই আবার কেউ আছে সে তার স্বপ্নকে বাস্তবায়ন করে। এর আরও পড়ুন…



ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়াল সম্পর্কে আরও জানতে এই ওয়েব সাইট টির ডানপাশের     ওডেস্ক টিউটোরিয়াল বিভাক টি দেকতে পারেন। ওখানে অনেক ভালো ভালো বাংলা ওয়েব সাইট এর     ওডেস্ক টিউটোরিয়াল লিংক দেয়া আছে। 


এ ধরনের আর কিছু পোস্ট 
১। ওডেস্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পুর্ণ টিপস্ এবং টিউটোরিয়াল